দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শরীয়তপুরে কন্যাশিশুর অধিকার রক্ষা, নিরাপদ শিক্ষা পরিবেশ নিশ্চিত এবং বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় অংশীজনদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ মার্চ) দুপুরে শহরের এসডিএস সম্মেলন কক্ষে গার্লস নট ব্রাইডসের অর্থায়নে এই সংলাপের আয়োজন করে শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস)।
সংলাপের সভাপতিত্ব করেন এসডিএস-এর নির্বাহী পরিচালক রাবেয়া বেগম এবং উপস্থাপনা করেন এসডিএস-এর অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর (প্রোগ্রাম) মো. মাহবুব আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক প্রত্যয় হাসান।
বক্তারা বলেন, কন্যাশিশুদের সুরক্ষা এবং সমান সুযোগ নিশ্চিত করতে সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি। বাল্যবিবাহ শুধু সামাজিক সমস্যা নয়, এটি কন্যাশিশুর শিক্ষা, স্বাস্থ্য ও স্বপ্নের পথে বড় বাধা সৃষ্টি করে। তারা আরও উল্লেখ করেন, সচেতনতা বৃদ্ধি, বিদ্যালয়ে উপস্থিতি ধরে রাখা এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ অপরিহার্য। এছাড়াও আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক আন্দোলন জোরদার করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন বক্তারা।
সংলাপে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডিএস-এর উপদেষ্টা মজিবুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক রাফিয়া ইকবাল, পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনন্দময় ভৌমিক, শরীয়তপুর ইলেকট্রনিক মিডিয়া জানালিস অ্যাসোসিয়েশনের সদস্য সচিব নুরুল আমিন রবিন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় অংশীজনরা।
জে আই